৭ মার্চ ২০২৬

উপকূলের দিকে এগিয়ে আসছে ‘বুলবুল’

636262877727866003 EPA epaselect AUSTRALIA CYCLONE DEBBIE scaled

বাংলাধারা ডেস্ক »

উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে  উপকূলের কাছাকাছি থেকে সাবধানে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সাগর উত্তাল হয়ে উঠেছে।শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে। তাই আগে থেকেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলের ওপর দিয়ে আঘাত হেনে চলে যাবে, তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামী ৬ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের আরও কাছে আসবে। এটি পশ্চিমবঙ্গের সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।তবে ঘূর্ণিঝড়ের এখন পর্যন্ত অভিমুখ বাংলাদেশের দিকে ঝুঁকে রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন