২১ মার্চ ২০২৬

উত্তর জেলা আ. লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে শিক্ষা উপমন্ত্রীর অভিনন্দন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতাকে অভিনন্দন জানালেন শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৭ নভেম্বর) সাড়ে ছয়টায় নবনির্বাচিত নেতৃত্বকে অভিন্দন জানান শিক্ষা উপমন্ত্রী।

এদিকে শিক্ষা উপমন্ত্রী নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তাঁর ফেসবুকে পেইজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন- “অভিনন্দন
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি -এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান”

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন ।

নির্বাচনে সভাপতি পদে এম এ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

এর আগে সকালে নগরীর লালদিঘি ময়দানে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকালে কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়।

সম্মেলনের এ দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের চেষ্টা ভেস্তে গেলে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

আগামী ৩ বছরের জন্য ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন