বাংলাধারা ডেস্ক »
রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে চীন। ২০১৭ সালের বার্ষিক রিপোর্টকে সংশোধন করে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। আগের রিপোর্টে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিল স্টকহোমভিত্তিক সংস্থাটি।
ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলেছে,এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ফলে রাশিয়াকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিল তারা । আমেরিকা যথারীতি বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশেরই তালিকায় আছে।
২০১৭ সালের রিপোর্টে সংস্থাটি জানায়, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩ হাজার ৭৭০ কোটি ডলারের অস্ত্র। এবছর বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার মধ্যে তিনটি চীনা কোম্পানি ছিল। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল।
বাংলাধারা/এফএস/টিএম












