৩০ মার্চ ২০২৬

অবশেষে ডেসটিনির এমডির ৩ বছরের কারাদণ্ড

বাংলাধারা ডেস্ক »

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাববিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ এ রায় ঘোষণা করেন।

২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন