বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ২৫ জান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় কাপ্তাইগামী একটি বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মালেক এর স্ত্রী জাহানারা বেগম (৫৫), কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইমাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ওই বাসটি (চট্টগ্রাম-জ ৬০) কাপ্তাই যাওয়ার পথে রাউজান উপজেলার পাহাড়তলী বদুপাড়া এলাকায় চাকা পাংচার হয়ে উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২৫ জন। খবর পেয়ে রাউজান থানা পুলিশ নিহতদের উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সসহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












