বাংলাধারা ডেস্ক »
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুরে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী উপজেলার নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান (রুহিন) (১৫), দশম শ্রেণির ছাত্র একই গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫) তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে এবং একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করার সময়ে তারা মোটরসাইকেল নিয়ে রেলের সামনে পড়লে এ দুঘর্টনার ঘটে। তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের অপর বন্ধু দশম শ্রেণির ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহান (১৫) কে মুমূর্ষু অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












