৩০ মার্চ ২০২৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী

বাংলাধারা প্রতিবেদন »

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক রসায়নের অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হলেন। এর আগে তিনি চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ ছিলেন। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে। 

অধ্যাপক প্রদীপ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা।  

গত কয়েকমাস ধরে চেয়ারম্যানের পদটি শূন্য ছিলো।

এছাড়া মন্ত্রণালয়ের অপর এক আদেশে যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে ড. মোল্লা আমীর হোসেনকে। তিনি  ইতিহাস বিভাগের অধ্যাপকে। 

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন