৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা এসএসসি পরীক্ষায় কোন নকল চলবেনা : বিভীষণ কান্তি দাশ

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮জানুয়ারি) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মো:শামছুল হকের সভাপতিত্বে এসএস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো:আবু ইউছুফ, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো:আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার সদর ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: শহিদুল ইসলাম সোহাগ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মাটিরাঙ্গা উপজেলার কোন এসএসসি পরীক্ষা কেন্দ্রে কোন ধরনের অনিয়ম, নকল চলবেনা। সারা বছর যা পড়েছো সুন্দর ভাবে পরীক্ষা দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো:শামছুল হক প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশকে সম্মাননা স্বারক হাতে তুলে দেন।

বিদায় অনুষ্ঠানে অভিবাবক,ছাএ/ছাএী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন