২১ অক্টোবর ২০২৬

‘বাসযোগ্য পৃথিবীর জন্য বন্যপ্রাণী রক্ষায় আরো দায়িত্বশীল হতে হবে’

ইমাম ইমু, চবি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনভূমির পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাসযোগ্য এ সুন্দর পৃথিবীকে টিকিয়ে রাখতে বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণী সংরক্ষণ এবং সকল প্রকার বন্যপ্রাণী রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদের লেকের পাড়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২০ ও মুজিববর্ষ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে চবি প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ড ক্লাবের যৌথ আয়োজনে ‘চবি বন্যপ্রাণি উৎসব-২০’এ প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য এসব কথা বলেন।

‘পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (৩ মার্চ) সকালে ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদের লেকের পাড়েি এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, বন-জঙ্গলের শোভা বর্ধনকারী অন্যতম জীব হলো বন্যপ্রাণী। এ বন্যপ্রাণীকে বন-জঙ্গলে সুন্দর দেখায়। স্বভাবগত কারণে এদের অধিকাংশ অত্যন্ত নিরীহ। তাই সৃষ্টির সেরা জীব মানুষকে এদের প্রতি সদয় হতে হবে।

উপচার্য বলেন, এক শ্রেণির অর্থলিপ্সু অবিবেচক মানুষ এদেরকে নির্বিচারে হত্যা করার ফলে জীববৈচিত্র্য তথা প্রাণিকূল আজ বিলুপ্তির পথে। এখনই এর লাগাম টেনে ধরতে না পারলে বন্যপ্রাণিরা অচিরেই বন-জঙ্গল শূণ্য হয়ে পড়বে। এ বন্যপ্রাণি উৎসব প্রজন্মের সন্তানদের বন্যপ্রাণির সাথে পরিচয় করিয়ে দিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে চবি উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াইল্ড রেইস, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা, স্কুল পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ।

ওয়াইল্ড রেইসে ছিল ক্যাম্পাসে এক ঘন্টা হেঁটে বন্যপ্রাণী শনাক্ত করা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২টি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১টি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২টি দল অংশগ্রহণ করেন। পাখি চেনা প্রতিযোগিতায় তিনটি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চবি নীপবন শিশুস্কুল, চবি ল্যাবরেটরি স্কুল এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডসশীপ জোবরা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপাচার্য লেকের পাড়ে একটি নিম গাছের চারা রোপন করেন।

চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. শওকত আরা বেগমের সভাপতিত্বে বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরশাদ ও নুফরাত জাহান নোভার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ডা. মহিউদ্দিন সিকদার এবং স্বাগত বক্তব্য রাখেন চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. ফরিদ আহসান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ