বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় হালদা নদীতে ড্রেজার চালানো এবং বালু উত্তোলনের দায়ে একজনকে জরমানা করা হয়।
বুধবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হালদায় ডিম ছাড়ার মৌসুমের প্রাক্কালে হালদা নদীতে ড্রেজার চালানো এবং বালু উত্তোলনের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানাসহ বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়। অভিযানে মাদার্শা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা হাসান সহায়তা করেন বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












