১৫ এপ্রিল ২০২৬

মারা গেছেন সাবেক মন্ত্রী এম এ মান্নানের স্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এম এ মান্নানের স্ত্রী নূর মেহের মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দিনগত রাত আড়াইটায় নগরের দামপাড়ার বাসভবনে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান আবদুল টিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার আছর নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মা’র লাশ দাফন করা হবে। টিপু তার মায়ের আত্মার শান্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন