২০ মার্চ ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন রেজাউল করিম

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ৫নং পূর্ব মোহরা ওয়ার্ড আব্দুর রশিদ কেরানীর বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাউল,১ কেজি ডাল, ডেকসি, মগ, গ্লাসসহ গৃহাস্থালি পণ্য।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ প্রায়ই কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে। তার মধ্যে অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক। আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি।

মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাকে যেকোন প্রয়োজনে সব সময় পাশে পাবেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরী, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খালেদ হোসেন খান (মাসুক), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন খান, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী কাজী মামুন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সৈয়দ নজরুল ইসলাম, জাহেদ হোসেন বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিক এলাহী, মো. লোকমান, মো. নুর হোসেন, চান্দগাঁও থানা আওয়ামী লীগের সদস্য মো. নুরুন্নবী সাহেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন