১৩ মার্চ ২০২৬

আনোয়ারায় সন্ত্রাসী হামলায় ৮ জনকে আসামী করে মামলা

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নে সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে থানায় আটজনকে নাম উল্লেখ করে ও আরো দুই-তিনজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে। সন্ত্রাসী হামলায় আহত আব্দুল্লাহ আল মামুনের মা মমতাজ বেগম বাদী হয়ে গত ৮ অক্টোবর এই মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলো- সিরাজুল মোস্তফা প্রকাশ মনু (৩০), মো. নজরুল  ইসলাম মিন্টু (২৫), মো. কাদের (৩২), মো. আব্বাস উদ্দিন (৪৪), তোফায়েল আহমদ (২৭), মো. সোহেল (২৩), বদিউর রহমান (৫৫), মো. দিদারুল আলম (৩২)।

মামলা সূত্রে জানা যায়, জুঁইদন্ডী গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনদের সাথে স্থানীয়  অপর একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের লোকেরা মামুনদের ওপর হামলা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা  করে আসছিল। গত ৭ অক্টোবর  সকালে আব্দুল্লা আল মামুনসহ কয়েকজন তার বাড়ির সামনে আসলে প্রতিপক্ষের লোকেরা ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আব্দুল্লাহ আল হারুন (৩৫), নুরুল আলম (৫৫), আবু ছৈয়দসহ (৫৫) বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল্লাহ আল হারুন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সামছুজ্জামান বলেন, জুঁইদন্ডীর ঘটনায় আহত মামুনের মা বাদী হয়ে আটজনকে আসামী করে মামলা দায়ের  করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ