লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন ইউপি নির্বাচনে ১ম দিনে আধুনগরে নৌকার সমর্থনে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।
প্রচারণাকালে আমিনুল ইসলাম আমিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী নুরুল কবিরের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।এছাড়া একইদিন রাতে আধুনগর বাজারে এক পথসভায় যোগ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজানসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর আমিরাবাদ, আধুনগর এবং লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাধারা/এফএস/এএ












