৫ মার্চ ২০২৬

চট্টগ্রামে নব্য জেএমবির ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ষোলশহর পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে নিষিদ্ধ জঙ্গি দল নব্য জেএমবির আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে আজ বুধবার ভোররাত পর্যন্ত বান্দরবান, সাতকানিয়া ও লোহাগাড়ায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মহিদুল আলম (২৪), জহির উদ্দিন (২৮), মঈন উদ্দিন (২০), আবু সাদেক (১৯), রহমত উল্লাহ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৩)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সর্বশেষ গ্রেপ্তার ৬ জনই নিষিদ্ধ জঙ্গি দল নব্য জেএমবির সদস্য। তারা বোমা তৈরির সঙ্গে জড়িত।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর ২ নম্বর গেইট ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করে।

ওই ঘটনায় পাঁচলাইশ থানায় করা মামলার তদন্ত করছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে তারা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন