৫ মার্চ ২০২৬

নগরীতে বহুরূপী প্রতারক গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে ১ জন বহুরূপী প্রতারককে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি বশির শাহ মাজার গেট এলাকায় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি বশির শাহ মাজার গেট এলাকার মো. ওমর ফারুকের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা একটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, একজোড়া বুট, আটটি চুরি, একটি চাইনিজ কুড়াল ও দুটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

‘গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, সে দীর্ঘ দিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কখনো গোয়েন্দা পুলিশ এবং কখনো সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সাধারণ জনগনকে হয়রানি করছে এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে।’- বলেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন