বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় একটি স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে তা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১৬০ পিস স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রামেজিং করার সময় ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসব স্বর্ণের দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।
এর আগে ১ অক্টোবর (বৃহস্পতিবার) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম ছিল প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।
বৈশ্বিক মহামারি করোনার অচলাবস্থা কেটে ওঠার পর এটিই ছিল শাহ আমানতে স্বর্ণের বড় চালান উদ্ধারের ঘটনা।
বাংলাধারা/এফএস/এএ












