২০ মার্চ ২০২৬

মুজিব শতবর্ষ ফুটবলে ডা. কামাল এ খান একাদশ চ্যাম্পিয়ন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ডা. কামাল এ খান একাদশ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০’র ফাইনাল খেলাটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ০-০ গোলে শেষ হয়। ফলে খেলা ট্রাইবেকারে গড়ালে ডা. কামাল এ খান একাদশ ৩-১ গোলে এম এ তাহের (পুতু) একাদশকে পরাজিত করে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ডা. কামাল এ খান একাদশ’র খেলোয়াড় মো. জমির উদ্দিন (জার্সি নং-১১)। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সিজেকেএস এর সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) চট্টগ্রাম ও সিজেকেএস এর সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিক, সিজেকেএস সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা পুলিশ শামশুল আরেফিন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার প্রমুখ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন