১৩ মার্চ ২০২৬

করোনায় আক্রান্ত বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী সোফি উইলমস। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানায়, বুধবার রাতে আইসিউতে নিয়ে যাওয়া হয় ৪৫ বছর বয়সী সোফিকে।

তার এক মুখপাত্র জানিয়েছেন, সোফির অবস্থা আশঙ্কাজনক নয়। তার চেতনা আছে, তিনি তার সহকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাজধানী ব্রাসেলস এবং ওয়ালোনিয়া অঞ্চলের করোনা পরিস্থিতি ‘সুনামির কাছাকাছি’ এমন মন্তব্যের কয়েকদিন পর সোফির আক্রান্ত হওয়ার খবর আসল।

ফ্র্যাঙ্ক ভ্যান্ডেনব্রুক সতর্ক করেন, পুরো ইউরোপে ব্রাসেলস এবং ওয়ালোনিয়ার করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে।

এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলা দেশটিতে মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা থেকে এ কঠোর বিধিনিষেধ আরোপ করার দাবি উঠলেও স্বাস্থ্যমন্ত্রী ভ্যান্ডেনব্রুক বলেন, ‘সরকার মানুষের জীবনকে অসুবিধায় ফেলতে চায় না।’

শুরু থেকে করোনাভাইরাস নিয়ে পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাড়ে ১০ হাজারের বেশি।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ