২০ মার্চ ২০২৬

নগরীতে তুলার গুদামে আগুন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।  

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে মীর পাড়াস্থ একটি তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানা যায়।

জানা গেছে, আতুরার ডিপো এলাকাস্থ তুলার গুদামে সকাল ৮ টার দিকে ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন