বাংলাধারা ডেস্ক »
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে উনার শরীরে করোনার সামান্য উপসর্গ আছে। নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন ৫০ বছর বয়সী ইনফান্তিনো। মঙ্গলবার ফিফার অফিসিয়াল পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষায় জানা গেছে জিয়ান্নি ইনফান্তিনোর করোনাভাইরাস পজিটিভ। ফিফা সভাপতির শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই কমপক্ষে ১০ দিনের আইসোলেশনে গিয়েছেন।’
ফিফা থেকে প্রকাশিত বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘গত কয়েকদিন ফিফা সভাপতির কাছাকাছি আসা প্রত্যককে জানানো হয়েছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। একই সঙ্গে ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












