বাংলাধারা প্রতিবেদন »
দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। সেখান থেকে ঘেরা জাল দিয়ে মাছ ধরার সময় ২ হাজার মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টা ৪৫ মিনিটে উপজেলার ১০ নম্বর উত্তর মার্দাশা ইউনিয়নের আমতুয়া হালদার তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযানে উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের সহযোগিতায় জাল জব্দ করেন।
ইউএনও রুহুল আমীন গণমাধ্যমকে বলেন, ‘সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারা বছর এ নদীতে মাছ ধরা নিষেধ। এরপরও এক শ্রেণির লোক নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।’
এসময় তিনি আরো বলেন, ‘হালদা নদীর তীরবর্তী সকল ইউনিয়নের চেয়ারম্যানগণকে সহায়তা করার জন্য আহবান জানাচ্ছি। হলাদা নদীতে মা-মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাধারা/এফএস/এআর












