জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ১২৪ পিস ভারতীয় শাড়ি ও ২৮ লাখ ৪০ হাজার পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে। এসময় ভারতীয় শাড়ি ও ঔষধ বহনকারী একটি জীপ (চট্টগ্রাম-গ-২৫৩২) ও দুইজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু সীমান্ত দিয়ে পুরান বাজার রোডে মাটিরাঙ্গা বাজার আসার সময় গোপন সংবাদের ভিওিতে পুলিশ ৫নং পৌর ওয়ার্ড চেয়ারম্যান পাড়া কবরস্থানে জীপ গাড়িটিকে গতিরোধ করে মাটিরাঙ্গা থানায় নিয়ে আসে।পরে ভোর ৪টা পর্যন্ত তল্লাশী চালিয়ে ২০টি প্লাষ্টিক বস্তায় ২৮লাখ ৪০হাজার ভারতীয় ঔষধ (ট্যাবলেট) ও ১২৪পিস শাড়ী তাদেরকে আটক করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ঔষধ আটকের বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।
পুলিশ সূত্রে জানা যায়, একটি জীপে করে ভারতীয় শাড়ি ও বিভিন্ন জাতের ঔষধ ওয়াচু রাবার বাগান এলাকা দিয়ে মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে মাটিরাঙ্গার পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় গাড়ির চালক মো. শাহ আলমসহ (৩৭) অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী ও হেলফার মো. এছহাক মিয়াকে (১৬) অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
মামলা তদন্ত অফিসার এসআই এ কে এম মাহমুদুল হাসান কবীর জানান, মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, প্রায়ই সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মাটিরাঙ্গায় প্রবেশ করছে। এসব অবৈধ পথে পন্য আমদানী রোধে মাটিরাঙ্গা থানা পুলিশের নিয়মিত টহল অব্যহৃত থাকবে। তিনি সাংবাদিকসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
আটককৃত শাড়ি ও ঔষধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকার উপরে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ
বাংলাধারা/এফএস/এএ












