২০ মার্চ ২০২৬

মিরসরাইয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধ »

মিরসরাইয়ে মোবাইলে ভিডিও গান দেখানো ও টাকার প্রলোভনে দিয়ে এক শিশুকে (১৩) গণধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে।

বুধবার (২৮ অক্টোবর) এ ঘটনায় অভিযুক্ত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুড়া গ্রামের সুনাম উদ্দিনের ছেলে মো. মিশু (২০) ও বাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কুনদা গ্রামের মো. আলীর ছেলে মো. হৃদয় (২২)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা জোরারগঞ্জ থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১৮) দায়ের করেছেন।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসি ওয়ার্ডের এ চিকিৎসাধীন রয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন