২০ মার্চ ২০২৬

সরফভাটায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন  »

রাঙ্গুনিয়ায় উপজেলার সরফভাটার মীরেরখীলে আব্দুচ ছমদ মেম্বার বাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাদে আছর উপজেলার সরফভাটা ইউনিয়নস্থ আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এ আজিমুশশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুচ ছমদের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা তৈয়্যবীয়া তাহেরিয়া শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সুলাইমান আলী রেজবী।

আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মোরশেদের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমশাহ পাড়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আজগর আলী আলা-কাদেরি, আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ এবং আলহাজ্ব আব্দুচ ছমদ মেম্বার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনছারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে উদ্বোধক ছিলেন আলহাজ্ব আব্দুচ ছমদ মেম্বার বাড়ী জামে মসজিদের সহ-সভাপতি হাজী মুহাম্মদ অছি আহমেদ। এছাড়াও মাহফিলে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন এবং উপস্থিতিদের মধ্যে তাবরুক বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন