২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নতুন আক্রান্ত ৯৬

বাংলাধারা ডেস্ক  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৬ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৯ জনের। নতুন শনাক্তদের মধ্যে ৮৫ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৫৫৬ জনের মধ্যে ১৫ হাজার ৮৮৫ জন নগরের ও ৫ হাজার ৭১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৬ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৬ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়ালে ৬১ জনের নমুনার মধ্যে ১২ জনের, শেভরণে ৫১ জনের নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৭ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন