২০ মার্চ ২০২৬

চট্টগ্রামে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

বাংলাধারা ডেস্ক  »

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী ওই এলাকার নাসিমা মনজিলে ভাড়ায় থাকতেন। তার নাম সুপ্তি মল্লিক (২২)।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাসিমা মনজিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুপ্তি মল্লিকের স্বামীর নাম বাসু দেব। তিনি রাঙামাটির চন্দ্রঘোনা কেপিআই এলাকার সাধন মল্লিকের মেয়ে।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত বড়ুয়া জানান, নাসিমা মনজিলের ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন সুপ্তি। রাতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন