১৩ মার্চ ২০২৬

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছুঁতে চলেছে

বাংলাধারা প্রতিবেদন  »

৫ কোটি ছুঁইছুঁই করছে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে জানা যায়, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৭৪৮ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৭৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৭৩৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৪২ হাজার ২৩০ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৫৮ হাজার ৫৮৬ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৬২ হাজার ৮০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৫ জনের।

দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন।

বাংলাধারা/এফএস/এআর


আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ