খাগড়াছড়ি প্রতিনিধি »
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৪৯তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলনের মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব। এসময় তিনি বলেন, বর্তমানে বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন তিনি।
স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ। সঞ্চালনা করেন পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সভাপতি মো.আলী হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.মুজিবুর রহমান ভুইঁয়া, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সমবায়ী মো. আবুল হাসেম, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক বাবুল বনিক, অর্জুনটিলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক মো. সামসুদ্দিন প্রমুখ।
একই সময়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, অর্জুনটিলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক মো. সামসুদ্দিন, মাটিরাঙ্গা মটর সাইকেল ও অটোরিক্সা সমিতির সভাপতি মো. রেজাউল করিম, শ্রেষ্ঠ সমিতি হিসেবে পার্বত্যমাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ, মাটিরাঙ্গা আদর্শ ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লিঃ কে সফল সমবায় সমিতির স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাধারা/এফএস/এআর












