১৩ মার্চ ২০২৬

৫ দিনের মাথায় বিলুপ্ত ছাত্র অধিকার পরিষদের কমিটি

বাংলাধারা ডেস্ক  »


বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের কমিটি। আজ শনিবার ( ৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

২ নভেম্বর ভোর পৌনে পাঁচটায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখায় শাহ মুহম্মদ সাগরকে সভাপতি ও নাজমুল করিম রিটুকে সাধারণ সম্পাদক এবং উত্তরে মোল্ল্যা রহমাতু্ল্লাহকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। একই সময় ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটিও।

আজ শনিবার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ