স্পোর্টস ডেস্ক »
রিয়ালের তারকা প্লেয়ার হ্যাজার্ড এবং ক্যাসিমিরো করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) অফিসিয়াল বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেন।
কিছুদিন আগেই ইনজুরি থেকে মাঠে ফিরেছেন ইডেন হ্যাজার্ড। রিয়ালের জন্য নিঃসন্দেহে এটি বিরাট ধাক্কা।
হ্যাজার্ড দীর্ঘদিন পর বেলজিয়াম দলের হয়ে খেলার জন্য ডাক পেলেও শেষ মুহূর্তে তার আর জাতীয় দলে ক্যাম্পে যোগ দেওয়া হচ্ছে না। অপরদিকে, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলেও ডাক মিলেছিল ক্যাসেমিরোর।
তবে করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনিও অংশগ্রহণ করতে পারবেন না।
এর আগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।
বাংলাধারা/এফএস/ইরা












