২১ মার্চ ২০২৬

সকল বয়সী নারীদের জন্য বিনামূল্যে আত্মরক্ষামূলক কর্মশালা

বাংলাধারা প্রতিবেদন  »

নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে চট্টগ্রাম হালিশহরে নারীদের জন্য শুরু হয়েছে বিনামূল্যে আত্মরক্ষামূলক কর্মশালা। গতকাল (৭ নভেম্বর) ‘ইনসপায়ার চট্টগ্রাম’ এর উদ্যোগে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘটনের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংঘটনের পরিচালক গোলাম সামদানী জনি।

কর্মশালার প্রথম দিন অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী। এতে শিক্ষক হিসেবে ছিলেন জয় জিৎ এবং সহকারী হিসেবে ছিলেন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত নুসরাত সুলতানা সাম্মী।

ইনসপায়ার চট্টগ্রাম এর চেয়ারম্যান বলেন,  নারীদের নিরাপত্তার বর্তমান পরিস্থিতি কারোরই অজানা নয়। ধর্ষণ, নির্যাতন এবং যৌন নিপীড়ন এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নারী হয়ে জন্ম নেয়া। অন্যের অথবা রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে না থেকে, নারীদের প্রতি এসব ধর্ষণ, নির্যাতন এবং যৌন নিপীড়ন বন্ধ করতে সর্বপ্রথম ঘুরে দাঁড়াতে হবে নারীদের নিজেদেরই। যা সম্ভব নিজেদের প্রতি হওয়া অত্যাচার, নির্যাতন শুরতেই রুখে দেওয়ার মানসিকতা ও শারীরিক সামর্থ্যের মাধ্যমে।

সম্পূর্ণ বিনামুল্যে আয়োজন করা এই কর্মশালা চলবে তিন মাস ধরে। এতে অংশগ্রহণ করতে পারবে সকল বয়সের নারীরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ