২০ মার্চ ২০২৬

কে হাসবে শেষ হাসি? মুম্বাই না দিল্লি

স্পোর্টস ডেস্ক  »

আইপিএল ২০২০ এর ফাইনাল ম্যাচে আজ (মঙ্গলবার) রাত ৮ টায় মুখোমুখি হচ্ছে এবারের আসরের দুই হ্যাভিওয়েট মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস। এর আগে মুম্বাই চার বার শিরোপা জিতলেও দিল্লির কাছে এখনো অধরা রয়ে যায় শিরোপা।

গ্রুপ পর্বের ১৪ ম্যাচের মধ্যে ৯টিতে জয় আর ৫টিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দিল্লি ক্যাপিটালস ১৪ ম্যাচে ৮ জয় আর ৬ হারে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের ইতি টানে। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হয়। যেখানে দিল্লিকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স।

এদিকে দিল্লি প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয়বার সুযোগ আসে ফাইনাল খেলার স্বপ্ন পূরণের। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দিল্লি ক্যাপিটাল।

পঞ্চমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল খেলতে নামবে মুম্বাই। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে শিরোপার আনন্দ ভাগাভগি করতে চায় দিল্লি।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন