২০ মার্চ ২০২৬

মুসলিম নিষেধাজ্ঞার দিন শেষ হবেঃ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক  »

জো বাইডেন নির্বাহী আদেশে ১৩ টি দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে কড়াকড়ি আরোপ করে ট্রাম্পের আদেশ জারি বাতিল করবেন। বেশিরভাগই সংখ্যাগরিষ্ঠ-মুসলিম বা আফ্রিকান দেশ। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই এমন কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে বাইডেন শিবির থেকে আভাস দেওয়া হয়েছে।

আইনী চ্যালেঞ্জের মধ্যে ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার এই আদেশ পুনরায় চালু করেছিল এবং সুপ্রিম কোর্ট ২০১৮ সালে এর একটি সংস্করণ বহাল রেখেছে।

নীতি বিশেষজ্ঞদের মতে, নির্বাহী আদেশ ও নিষেধাজ্ঞাগুলো সহজেই বাতিল করা যেতে পারে, তবে রক্ষণশীলদের পক্ষ থেকে মামলাগুলোর প্রক্রিয়াটি বিলম্ব করতে পারে।

এছাড়াও, বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সংখ্যক ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিবিদদের আইন করার জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি হিসাবে, আমি আপনার অবদানকে সম্মান জানাতে এবং আমাদের সমাজ থেকে ঘৃণার বিষ ছিঁড়ে ফেলার জন্য আপনার সাথে কাজ করব। আমার প্রশাসন দেখবে মুসলিমরা আমেরিকার প্রতিটি স্তরে সেবা দিচ্ছে এবং নিচ্ছে’।

ক্ষমতা গ্রহণের পরপরই জো বাইডেন নির্বাহী আদেশের মাধ্যমে চাপে থাকা বহু মানুষের কাছে একটা সহনশীল বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন