বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মালিকানাধীন নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লাস্থ রহমতগঞ্জ মৌজার বিএস ১৭০৬ জায়গাটি দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের দখলে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে জায়গাগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












