লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন থানা এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আবুল হাসেম (৪৯)। তিনি কক্সবাজারের চকরিয়া সাহারবিল ১নম্বর ওয়ার্ডের মৃত নজির আহমদের ছেলে। বুধবার (১১ নভেম্বর) তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় মঙ্গলবার রাত সাড়ে নয়টায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, আটক ব্যক্তিকে মাদক মামলায় বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













