৯ নভেম্বর ২০২৬

করোনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই : পুলিশ কমিশনার

বাংলাধারা প্রতিবেদন  »

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে এবং সব শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সচেতন, তবে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।

বুধবার (১১ নভেম্বর) খুলশী কনকর্ড টাওয়ারে সকল শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে। কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে কোনো সার্ভিস দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

এতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) নাদিরা নূর, সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুদকারসহ খুলশি কনকর্ড টাউন সেন্টার দোকান মালিক কল্যাণ সমিতির নেতারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগর যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন