আন্তর্জাতিক ডেস্ক »
দীর্ঘদিন ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। খবর আল জাজিরা।
শেখ খলিফা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন। যিনি কয়েক দশক ধরে তাঁর দ্বীপের দেশটির সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১১ সালের আরব বসন্তের বিক্ষোভ থেকে দুর্নীতির অভিযোগের কারণে তাকে অপসারণের দাবি জানিয়েছিল জনগণ।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, বাহরাইনের সংবাদসংস্থা জানিয়েছে প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা।
বাংলাধারা/এফএস/ওএস/এআর













