২০ মার্চ ২০২৬

চট্টগ্রামে ফের বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৩ জন। এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১০২ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ২২৮ জনের মধ্যে ১৬ হাজার ৪২২ জন নগরের ও ৫ হাজার ৮০৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৯ জন; এর মধ্যে ২১৫ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৫২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা মিলেছে।

ইমপেরিয়ালে ৬৫ জনের নমুনার মধ্যে ১৩ জনের ও শেভরণে ১২২ জনের নমুনার মধ্যে ২১ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জনের নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন