২০ মার্চ ২০২৬

লাদেনের ভাতিজি আমেরিকার শীর্ষ হট মডেল!

বিনোদন ডেস্ক »

ওসামা বিন লাদেন, আল-কয়েদার সাবেক প্রধানকে চিনেননা এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী তালিকায় একসময়ের ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন তিনি। যার নাম শুনলেই কেঁপে উঠে অনেকের মন। তবে তার চেয়েও বেশি মানুষ চেনে তার ভাইয়ের মেয়েকে!

বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে তুমুল জনপ্রিয় ওসামা বিন লাদেনের ভাতিজি ওয়াফা দুফোর বিন লাদেন। তিনি আমেরিকার প্রথম সারির মডেল। মডেলের বাইরেও ওয়াফা একজন পপ-গায়িকা। মার্কিন মুলুকে শো নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, মার্কিন পত্রিকায় ওয়াফা দুফোরকে শীর্ষ হট মডেলের তকমাও দেয়া হয়েছে।

একটি মার্কিন পত্রিকায় ওয়াফার সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। তবে সন্ত্রাসবাদী লাদেনের ভাতিজি হওয়ায় তিনি কখনো হীনমন্যতায় ভোগেন না বলে জানিয়েছেন ওয়াফা। বললেন, যে যার কৃতকর্মের ফল ভোগ করবে। একজনের অপরাধের দায় আরেকজনের উপর চাপানো যায় না।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন