বাংলাধারা প্রতিবেদন »
সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল আওয়ামী যুবলীগ। ঘোষণা করা হলো ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগের কমিটিতে ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচটি পদ ফাঁকা রয়েছে। এ ২২ জনের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন।
পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেয়েছেন ৯ নেতা। এদের মধ্যে ৮ জন যুবলীগের মূল কমিটিতে এবং অপরজন কেন্দ্রীয় কমিটির সিসি মেম্বার হিসেবে স্থান পেয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখতে ক্লিক করুন
বাংলাধারা/এফএস/এআর












