২০ মার্চ ২০২৬

করোনা পজিটিভ জেমি ডে

স্পোর্টস ডেস্ক  »

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। কিন্তু সে ম্যাচের প্রস্তুতির মধ্যেই দুঃসংবাদ এল বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে।

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে । দ্বিতীয় ম্যাচ সামনে রেখে আজ রোববার অনুশীলন করার কথা ছিল জাতীয় দলের, তবে জেমির কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় তা বাতিল করা হয়।

জেমি অবশ্য বলেছেন তিনি আরেকটি কোভিড পরীক্ষা করাতে চান, ‘আমি মনে করেছিলাম, ঠান্ডা লেগেছে আমার। কিন্তু পরীক্ষা করে দেখা গেল করোনা পজিটিভ। আমার মনে হয় আরেকটি পরীক্ষা করাতে হবে।’

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘১০ তারিখে দুই দলের সব খেলোয়াড়ের একটা পরীক্ষা করা হয়েছিল। ১৪ তারিখে নির্ধারিত ছিল দ্বিতীয় পরীক্ষা। এতে দুই দলের সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের মধ্যে কেবল জেমির কোভিড-১৯ পজিটিভ এসেছে।’

কোচের করোনা পজিটিভ হওয়া নিশ্চিত করেই চিন্তায় ফেলবে গোটা দলকে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন