২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৩, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৩ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮৬ জনের। নতুন শনাক্তদের মধ্যে ৫৬ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ৫৪৫ জনের মধ্যে ১৬ হাজার ৭১০ জন নগরের ও ৫ হাজার ৮৩৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১০ জন; এর মধ্যে ২১৬ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে।

শেভরণে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) চারজনের নমুনা পরীক্ষায় সবার করোনা ধরা পড়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন