২০ মার্চ ২০২৬

রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, চালক নিহত

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. নুরুল আজিম (২৮) রামু উপজেলার কলঘর বাজারস্থ আলী আহমদ সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

রামু হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান জানান, সকালে বালুবাহী একটি ট্রাক চকরিয়ার খুটাখালী থেকে টেকনাফ যাওয়ার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মামুন মিয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আজিম মারা যান। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্বজনরা ময়নাতদন্ত করতে অপরাগতা প্রকাশ করায় কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাফনের অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতি পেলে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন