২০ মার্চ ২০২৬

গবেষকদের গবেষণা, মাউথওয়াশ ৩০ সেকেন্ডে মারতে পারে করোনা

আন্তর্জাতিক ডেস্ক  »

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, মাত্র ৩০ সেকেন্ডে নভেল করোনাভাইরাস মেরে ফেলার ক্ষমতা রয়েছে মাউথওয়াশের। মাউথওয়াশে অন্তত দশমিক শূন্য ৭ শতাংশ সিটলপাইরিডিনিয়াম ক্লোরাইড নামের একটি রাসায়নিক উপাদান ব্যবহার করা হলে, সেই মাউথওয়াশ ব্যবহারে করোনা ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হচ্ছে বলে দাবি গবেষকদের। বিবিসি ও আলজাজিরার খবরে এমনটি জানানো হয়েছে।

গবেষকদের মতে, করোনায় সংক্রমিত ব্যক্তি মাউথওয়াশ ব্যবহার করলে তাঁর থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরো পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান ডেভিড টমাস। খবর: এনটিভি

বারবার হাত ধোয়া, মাস্ক পরা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার সঙ্গে নিয়মিত মাউথওয়াশ ব্যবহারকেও সংক্রমণ ঠেকানোর কাজে ব্যবহার করা যেতে পারে বলে মত গবেষকদের।

অন্যদিকে, ফাইজার ও মডার্নার মতো বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণায় সাফল্যের কথা জানাতে শুরু করেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন