২০ মার্চ ২০২৬

দিল্লিতে মাস্ক না পরলে ২০০০ রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক  »

ভারতের দিল্লিতে মুখে মাস্ক না থাকলে ২০০০ রুপি জরিমানার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।আগে এই জরিমানা ছিল ৫০০ রুপি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে জনসমাগম হয় এমন স্থানগুলোতে লোকজনের মধ্যে মাস্ক বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন।

করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার সব দলের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের খবরে এসব তথ্য জানানো হয়।

এনডিটিভির খবরে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার হিসাবে দেখা যায়, দিল্লিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৮৬ জনের। মৃত্যু হয়েছে ১৩১ জনের। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি; আর মৃতের সংখ্যা ৭ হাজার ৯৪৩।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন