২০ মার্চ ২০২৬

আনোয়ারায় চোলাই মদসহ গ্রেপ্তার ৩

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলায় পাচার করার সময় ছয়শত লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি ভুঁইয়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. বেলাল হোসেন (৪০), গুন্দীপ গ্রামের হাসমত আলীর ছেলে মো. লিটন (২৮), একই গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে নজির আহমেদ (৫০)।

অপর আসামি চাপাতলী এলাকার মৃত পেচু মিয়ার ছেলে মো. জানে আলম (৩৫) পলাতক রয়েছে।

মামলার এজহার সুত্রে জানা যায়, ১৯ নভেম্বর আনোয়ারা থানার বারশত ইউনিয়ন এলাকায় রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এস আই মোবারক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভূঁইয়া মার্কেট এলাকায় কিছু লোক সিএনজি ভর্তি চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করতেছে। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে চোলাইমদ সহ গ্রেফতার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত তিনজনই সিএনজি চালক। তারা অধিক আয়ের লোভে প্রকৃত মালিকের সাথে যোগসাজগে কাজ করে আসছিল। এই চোলাইমদের মূল মালিক গুন্দীপ গ্রামের হাজ্বী নাছির বলে তারা প্রাথমিক জিজ্ঞাবাদে জানিয়েছেন।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোলাইমদ ৩ জনকে আটক করা হয়। মূল মালিক পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলাধারা/এফএস/এঅর

আরও পড়ুন