বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ওয়ার সিমেট্রি সংলগ্ন বাদশা মিয়া সড়কে এপিক প্রপার্টিজের নান্দনিক আবাসন প্রকল্প ‘ফেরদৌস উইন্ডসর’ এর নির্মান কাজের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের মাধ্যমে এই ১৩ তলার সুবিশাল এই আবাসন প্রকল্পটির নির্মান কাজ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মান কাজের উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন, ফেরদৌস উইন্ডসোর প্রকল্পের ভুমি মালিক এসআইবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এবং মোহাম্মদ আজম। এছাড়া অনুষ্ঠানে এপিক প্রপার্টিজের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবির জানান, এপিক প্রপার্টিজ সব সময় আধুনিক নির্মানশৈলী এবং নান্দনিক নির্মান নিয়ে সমগ্র চট্টগ্রামবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এছাড়া এপিক প্রতিশ্রুতি রক্ষায় সব সময় বদ্ধপরিকর থাকে। এপিক প্রপার্টিজের উপর সব সময় আস্থা ও বিশ্বাস রেখেছে চট্টগ্রাম নগরীর মানুষ। এরই ধারাবাহিকতায় নগরীর অভিজাত সবুজ বেস্টিত ওয়ার সিমেট্রি সংলগ্ন বাদশা মিয়া চৌধুরী সড়কে নির্মান করছে ১৩ তলা বিশিষ্ট ‘ফেরদৌস উইন্ডসর’ নামের একটি সুবিশাল আবাসন প্রকল্প।
১৬ কাঠার প্লটে এই প্রকল্পটিতে ফ্ল্যাট সংখ্যা হবে প্রায় ৩৩টি। এর সাইজ হবে ২৩৩৫ থেকে ২৪৫০ স্কয়ারফিট। আধুনিক নির্মান শৈলীতে অভিজাত বসবাসের সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে এই আবাসন প্রকল্পে। এর মধ্যে থাকবে সুবিশাল সুইমিংপুল, কমিউনিটি হল, স্পোর্টস জোন, রুফ জগিং জোন, বারবিকিউ জোন, ইয়োগা ডেক, আধুনিক ফিটনেস সেন্টারে থাকবে জিম, সোওনা, স্টিম বাথসহ শরীর চর্চার সব ধরনের আধুনিক সুবিধা। এছাড়া থাকবে মাল্টিলেয়ার পার্কং সুবিধা। ২০২৩ সালে প্রকল্পটি সফলভাবে নির্মান সম্পন্ন করে ভুমি মালিক এবং ফ্ল্যাট ক্রেতাদের হাতে বুঝিয়ে দেয়া হবে।
বাংলাধারা/এফএস/এআর












