১৩ মার্চ ২০২৬

মাস্ক-হেলমেট না থাকায় মাটিরাঙ্গায় ৪দিনে ৭৩জনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি  »

সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণ দ্বিতীয় ধাক্কা থেকে রক্ষার জন্য রাষ্টের সকল জনগনের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছেন সরকার। সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গত ৪ দিনে মাস্ক ও হেলমেট না পড়ার অপরাধে ৭৩ জনকে ২০হাজার ৮৫০টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২১ নভেম্বর) সকাল দশটায় মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলাদেব জানান, সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রতিদিন ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বুধবার (১৮ নভেম্বর) দুটি ভ্রাম্যমান আদালত অভিযানে ২২ জনকে ৫হাজার ৫৫০ টাকা, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ১৬ জনকে ২৪০০ টাকা এবং শুক্রবার (২০নভেম্বর) ২০ দুজনকে ৬হাজার ৮০০টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ