১৩ মার্চ ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট খুলে জালিয়াতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন  »

পণ্য ছাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট খুলে  জালিয়াতি মামলার প্রধান আসামি মো. জলিলকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজের মালিক জলিলকে গতকাল শুক্রবার বিকেলে  ঢাকার চকবাজার থেকে আটক করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

তিনি জানান, সিয়াম এন্টারপ্রাইজ চিনাবাদাম  এবং অলিভ ওয়েলের  আমাদানির ঘোষণা দিয়ে তারা প্রায় ২১  টন শিশু খাদ্য আমদানি করে। যা আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন। কিন্তু ছাড়পত্র নিলে বড় অংকের শুল্ক দিতে হবে প্রতিষ্ঠানটিকে। তাই শুল্ক ফাঁকি দিতে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে জালিয়াতির মাধ্যমে ছাড়পত্র নেয়। পরে কাস্টমসে ভুয়া ওয়বসাইট ব্যবহার করে ছাড়পত্র নেয়ার বিষয়টি ধরা পড়ে। মূলত শুল্ক ফাঁকি দিতেই তারা জালিয়াতি করে বলেও জানায় সিআইডি।

এই  ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজয় দেবনাথ বাদী হয়ে গেলো ২১ নভেম্বর বন্দর থানায় মামলা দায়ের করেন। এর আগে এই মামলায় পাঁচ আসামিও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। খবর: আর টিভি

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ